কালুখালীতে অগ্নিকান্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

- প্রকাশের সময় : ০৩:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 204

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম বাজারে অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভ‚ত হয়েছে। এছাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যাালয়টি ক্ষতিগ্রস্ত হয়। রোববার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন উজ্জ্বল শেখের রাইস মিলঘর, মিলনের স্যালুন দোকান, মিলন শেখের মুদি দোকান ও নুরুল ইসলামের চায়ের দোকান।
স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার পর বাজার থেকে হঠাৎ ধোয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসে। প্রাথমিকভাবে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চারটি দোকান পুড়ে যায় এবং পাশে থাকা জামাতে ইসলামীর কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে চার ব্যবসায়ীর মোট ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
রাইস মিল ব্যবসায়ী উজ্জ্বল শেখ জানান, তার দুটি মোটর, মিলের যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে তার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সূত্রপাত এখনও জানা যায়নি। কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

























