Dhaka ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

সোনাপুর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগ, জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 134

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগ উঠছে মাংস ব্যবসায়ী ইব্রাহীমের বিরুদ্ধে। খবর পেয়ে রোববার উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযুক্ত বিক্রেতা ইব্রাহিম স্বীকার করেন যে, শনিবার জবাই করা একটি ছাগলের মাংস ফ্রিজে সংরক্ষণ করেছিলেন এবং রোববার সকালে নতুন একটি ছাগল জবাই করে বিক্রি করছিলেন।

তদন্তে আরও জানা যায়, তিনি দুই ধরনের মানের মাংস বিক্রি করলেও মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং পৃথকভাবে চিহ্নিত না করায় ভোক্তাদের প্রতারণার সুযোগ তৈরি হয়েছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী ইব্রাহিমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক বলেন, ‘অভিযানে মৃত ছাগলের গোশত বিক্রির সত্যতা পাওয়া যায়নি। তবে ভিন্ন মানের গোশত পৃথকভাবে চিহ্নিত না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে জনসাধারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ইব্রাহিমকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোনাপুর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগ, জরিমানা

প্রকাশের সময় : ০৯:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫