সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 120

 গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটামও দেয়।

গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেল সোয়া পাঁচটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে আসে। ওই সময় মিছিলকারীরা জেলা জাতীয় পার্টি কার্যালয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানেই তারা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিরুদ্ধে ¯েøাগান দেয়। এক পর্যায়ে প্রধান সড়কে আড়াআড়ি দাঁড়িয়ে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১০ মিনিট ¯েøাগান দেওয়ার পর একই স্থানে তারা মানববন্ধনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে। এসময় সমাবেশ থেকে বক্তারা বলেন, সরকারের আচরণ তারা বুঝতে পারছেন না। সরকার যেন সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো- এমন আচরণ করছে। শেখ হাসিনার পতনে ভিপি নুরের অবদান রয়েছে। অনেক আগে থেকেই তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। অথচ আজও তাকে রাস্তায় রক্তাক্ত হতে হয়। এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। ভিপি নুরের উপর হামলার ঘটনায় জাতীয় পার্টিকে অভিযুক্ত করে বলেন, ঢাকায় শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি হামলা করেছে। পরে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। নয়তো তারাই এর ব্যবস্থা করবেন।

বক্তৃতা করেন জেলা গণ অধিকার পরিষদের আহŸায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব রবিউল আজম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আনিসুল ইসলাম প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫