মিলেছে নানা অনিয়মের সত্যতা
রাজবাড়ী সদর হাসপাতালে তৃতীয়বারের মত অভিযানে দুদক

- প্রকাশের সময় : ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 264

রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৃতীয় দফা অভিযান চারিয়েছে। বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। এই অভিযানে খাবারে অনিয়ম, ওষুধের ঘাটতি, রোগীদের চিকিৎসায় অবহেলা এবং হাসপাতালের নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মের সত্যতা মিলেছে।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ জানান, রোগী ও স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখা হয়। একই সঙ্গে রোগীদের খাবারের মান, চিকিৎসা সেবা এবং রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। হাসপাতালের ওয়াশরুমগুলো নোংরা ও অপরিচ্ছন্ন। ভর্তি রোগীদের নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগের সত্যতা মিলেছে। এছাড়া রোগীর তুলনায় চিকিৎসকের সংকট স্পষ্ট। হাসপাতালের মেডিসিন স্টোরে অভিযান চালিয়ে সিপ্রোক্স এবং গাইনি ওয়ার্ডে মন্টিলুকাস ওষুধের ঘাটতি লক্ষ্য করা গেছে। দুদকের টিম হাসপাতালের তত্ত¡াবধায়ককে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিত রাখা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবারের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
অভিযানে আর উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক কামরুল হাসান ও সহকারী পরিদর্শক মো. শামীম।
























