সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কৃষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 323

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কৃষক আমজাদ খান হত্যার ঘটনায় মকিম মন্ডল নামে আরও একজন গ্রেপ্তার হয়েছে। গত সোমবার রাতে ফরিদপুর জেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত ছলেমান মন্ডলের ছেলে।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গত ২৩ জুলাই তারিখে কৃষক আমজাদ খানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব বরাবর অধিযাচন পত্র পাঠালে আসামিদের গ্রেপ্তারে তৎপর হয় র‌্যাব। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মকিম মন্ডলের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫