কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন

- প্রকাশের সময় : ০২:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 331

রাজবাড়ীর কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দিনে আলোচনা সভা, র্যালি, দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ।
উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার রওশন আরা প্রমুখ।
























