Dhaka ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় দায়িত্বে আনসার বাহিনী পোরশায় সারাইগাছি পুলিশ বক্স উদ্বোধন, সড়কে ছিনতাই-ডাকাতি নির্মূলে কঠোর বার্তা বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হাইতির এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে বিস্ময়বালক ‘কিকি’ রামোস জানা গেল এসএসসির ফল প্রকাশের সাম্ভব্য তারিখ খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি একরামুল হত্যায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাসহ আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 289

 রাজবাড়ী ও গোয়ালন্দে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। গত মঙ্গলবার সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের গ্রেফতার করে। তারা হলেন দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব তোরাপ আলী মোল্লার ছেলে নুরুল ইসলাম মোল্লা (৫৭), ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (৫১), রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফিজুর রহমান ওরফে মোস্তফা মেম্বার (৪৮) এবং গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএ বাতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ২টার দিকে গোয়ালন্দঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব নুরুল ইসলাম মোল্লাকে দৌলতদিয়া বাস কাউন্টারের সামনে থেকে ও ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে, মঙ্গলবার ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার হন শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা।

এদিকে ডিবি পুলিশ মঙ্গলবার রাত ৯টার দিকে গোয়ালন্দ মঠমন্দির এলাকা থে্েক ছাত্রলীগ নেতা এমএ বাতেনকে গ্রেপ্তার করে। সে গোয়ালন্দ উপজেলা এলাকার বাসিন্দা। রাজবাড়ী ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বাতেনকে গোয়ালন্দ মঠ মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ১০ ডিসেম্বর গোয়ালন্দঘাট থানায় মামলা গয়। এ মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম মোল্লা ও মো. সাইদুল ইসলাম ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকার গোলচত্বরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আহত রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় গত বছরের ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাসহ আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের সময় : ০২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫