শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না

খোলা পাম অয়েলের দাম কমাল সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 261

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে খোলা পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে এ ঘোষণা দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশে খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন।

তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকবে—বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা নির্ধারিত আছে।

উল্লেখ্য, দেশের ভোজ্যতেল ব্যবহারের প্রায় ৬০ শতাংশই পাম অয়েল থেকে আসে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খোলা পাম অয়েলের দাম কমাল সরকার

প্রকাশের সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫