সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ

আবার ষড়যন্ত্র করলে কালোহাত ভেঙে দেওয়া হবে- অ্যাড. লিয়াকত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 415

জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার রাজবাড়ীতে জেলা বিএনপি বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে। সমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. লিয়াকত আলী বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। এবার ষড়যন্ত্র করলে তার কালোহাত ভেঙে দেওয়া হবে।

বিকেল ৫টায় রাজবাড়ী জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালি বের করে। র‌্যালিটি রাজবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত¡রে সমাবেশ করে। রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, যুগ্ম আহŸায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, রাজবাড়ী জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন।

সভাপতির বক্তৃতা অ্যাড. লিয়াকত আলী আরও বলেন, আমরা দেশের জন্য রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি। এই দেশে স্বৈরাচারের বিচার দেখতে চাই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, আমাদের প্রতিটি পদক্ষেপ সাবধানে সতর্কতার সাথে নিতে হবে। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে মোবারকবাদ জানিয়ে বলেন, আমাদের ভোটারদের আস্থা অর্জন করতে হবে। তাহলেই মানুষ বিএনপিােক ভোট দিয়ে আবার রাষ্ট্রক্ষমতায় আনবে।

সদস্য সচিব অ্যড. কামরুল আলম বলেন, দেশনায়ক তারেক জিয়া ঠিকই জানেন কারা রাজবাড়ীতে মাঠে ছিল। যারা মাঠে ছিল তাদের মধ্য থেকেই মনোনয়ন দেওয়া হবে। ঘোলা পানিেেত মাছ শিকার করে লাভ নেই। আমাদের নেতাকর্মীরা জেল খাটলেও মাথা নত করে নাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ

আবার ষড়যন্ত্র করলে কালোহাত ভেঙে দেওয়া হবে- অ্যাড. লিয়াকত

প্রকাশের সময় : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫