সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আপনারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হোন- আলী নেওয়াজ খৈয়ম 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 329

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, গতকাল আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের মাস ঘোষণা করেছেন। আগামী ফেব্রæয়ারি মাসে নির্বাচন হবে। তাই আপনারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হোন। যে লড়াই করেছি ভোট দেওয়ার জন্যে, যে লড়াই করেছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে আরেকবার সেই লড়াই করতে হবে। সেই লড়াই হবে ভোটের লড়াই।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১২টায় রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত¡রে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনৈতিক অঙ্গনে দেখতে চায় না। আমাদের সতর্ক থাকতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ একসঙ্গে সেই লড়াই করবে। সেই লড়াইয়ে আপনারা থাকবেন। সেই লড়াইয়ে আপনারা শহর, গ্রাম, মাঠে ময়দানে প্রস্তুত হবেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরব।

সমাবেশে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহŸায়ক নঈম আনছারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি সুলতান ইসলাম মুন্নু, পাংশা পৌর বিএনপি নেতা শওকত সরদার, হাবিবুর রহমান রাজা, জেলা যুবদলের আহŸায়ক খায়রুল আনাম বকুল, বালিয়াকান্দি উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন খান প্রমুখ।

এর আগে একটি বিজয় র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আপনারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হোন- আলী নেওয়াজ খৈয়ম 

প্রকাশের সময় : ০৬:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫