গুরুত্বপূর্ণ সংবাদ:
জেলা প্রশাসনের আলোচনা ও সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 256

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা, জুলাই যোদ্ধাদের সম্মিলন এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অন্যদের মধ্যে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, রাজবাড়ী স্থানীয় সরকার উপ পরিচালক মাজহারুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে জুল্ইা যোদ্ধাদের সংবর্ধনা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার শহিদদের সমাধিতে গিয়ে অতিথিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
Tag :























