Dhaka ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালী ইউএনওর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 308

রাজবাড়ীর কালুখালীতে কালুখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভায় কালুখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম, বর্তমান কমিটির আহবায়ক মোঃ কায়সার আলী, সদস্য সচিব আবু সাঈদ মোল্লা নিলু, সদস্য মুহাম্মদ ফজলুল হক, মোখলেছুর রহমান, রাকিবুল ইসলাম, আবু বকর সিদ্দিক ও আদম আলী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, কালুখালী উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। উপজেলার মধ্যে অনিয়ম ও অন্যায় কাজ সংঘটিত হলে সাংবাদিকদের মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। কালুখালীর সকল সাংবাদিক উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে। আপনাদেরকে সাথে নিয়েই কালুখালী উপজেলার জন্য কাজ করতে চাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালী ইউএনওর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশের সময় : ০২:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫