Dhaka ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি ছড়িয়ে পড়ছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট এনসিপি নেতাদের ওপর হামলা করে উল্টো মামলা দেওয়া হয়েছে: হাসনাত আব্দুল্লাহ এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির সতর্কবার্তা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে বাণিজ্য সচিব হলেন মো. আতাউর রহমান খান পশ্চিমবঙ্গে ক্রেতাশূন্য গরুর হাট, ঈদের আগে আতঙ্ক ও অনিশ্চয়তা

৩১ দফা জনমত গঠনের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 269

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে তৃণমূলে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, মানুষ চায় এ দেশে অতিশীঘ্রই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। যে সরকারের জবাবদিহিতা থাকবে এবং মানুষের কথা চিন্তা করবে।

ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেছেন, দেশের মানুষ জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার দেখতে চায়। যারা বেকারত্ব দূর করে যুবকদের চাকরির ব্যবস্থা করবে।সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে কাজ করবে। আমরা আশা করি বর্তমান সরকার খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট থেকে বঞ্চিত ছিল। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দিবে এই সরকার।

লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩১ দফা জনমত গঠনের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশের সময় : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫