Dhaka ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী রোহিঙ্গাদের জন্য ওআইসির সহায়তা চায় বাংলাদেশ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রীসহ গ্রেপ্তার ৩০ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বালিয়াকান্দিতে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 261

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ওড়না পেঁচিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের সালকি গ্রামে শ্বশুর বাড়ীর ঘরে আড়ার সাথে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।

মৃত রাকিবুল হাসান (২৩) বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের ফজলু মন্ডলের ছেলে।

থানা ও স্থাণীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে রাকিবুলের বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। একারণেই বাবার সাথে রাগারাগি করে বাবার বাড়ি মধুপুর হতে তার শশুর বাড়ি সালকি গ্রামে এসে স্বামী-স্ত্রী একই সাথে বসবাস করে আসতেছিল। বাবা কিছুদিন আগে ছেলের বিরুদ্ধে রাজবাড়ী কোর্টে সি আর ৩৩৮/২৫ তারিখ ২৯/০৬/২৫ মামলা দায়ের করে। এ থেকে ছেলে এবং বাবার মধ্যে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়। পিতার মামলা করাকে কেন্দ্র করে অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে আত্মচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। থানা পুলিশকে খবর দিলে থানার এস আই এবিএম সিদ্দিক মৃত রাকিবুল হাসানের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এবিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫