সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে মেধাবীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 302

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় রাজবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, অভিভাবক আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ সালের ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচিত উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা ও মাধ্যমিক শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা পূর্বেই দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মেধাবীদের পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫