কালুখালীতে অগ্নিকান্ডে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই

- প্রকাশের সময় : ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 327

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে অগ্নিকান্ডে কৃষক আবুল শেখের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে মারা গেছে গরু গেছে একটি গরু। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে আবুল শেখের বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আবুল শেখের একটি বসত ঘর, একটি রান্না ঘর, একটি গোয়ালঘর এবং এসব ঘরে থাকা সকল প্রকার তৈজসপত্র, আসবাবপত্র, কৃষি পণ্য পুড়ে ছাই হয়ে যায়। এতে তার তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কালুখালী ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জিল্লুর রহমান জানান, ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে তাদের দুটি ইউনিট রওনা হলেও রাস্তা খারপ হওয়ার কারণে একটিকে অপেক্ষমান রাখা হয়। একটি ইউনিট আধা ঘণ্টার প্রচেষ্টায় ্আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।























