সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
একের পর এক বদলি হয়ে চলে যাচ্ছেন চিকিৎসক বহিঃবিভাগে প্রতিদিন গড়ে ১২শ রোগীকে দেখেন মাত্র ৩ জন ডাক্তার

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক সংকটে চরমভাবে ব্যাহত স্বাস্থ্যসেবা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 167

 রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বাসিন্দা জাহিদুল ইসলাম পেশায় একজন কৃষক। কোমরের ব্যথার কারণে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। জানালেন, সকাল ১০টার দিকে এসে এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন। এখন ডাক্তারের কাছে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন দেড় ঘণ্টা ধরে। কখন ডাক্তারের কাছে যেতে পারবেন তার নিশ্চয়তা নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে তার কোমরের ব্যথা আরও বেড়ে গেছে। এদিকে দিন একটা চলে গেল। কাজ করতে না পারায় কোনো আয় রোজগারও হবেনা। এ এক চরম ভোগান্তি।

রাজবাড়ী সদর হাসপাতালের বহিঃ বিভাগে চিকিৎসা সেবা নিতে গিয়ে জাহিদুল ইসলামের মত অনেককেই প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়। একের পর এক চিকিৎসকরা বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ায় চিকিৎসা সংকট চরম আকার ধারণ করেছে রাজবাড়ী সদর হাসপাতালে। এর মধ্যে চক্ষু চিকিৎসক না থাকায় চোখের চিকিৎসাই বন্ধ এখানে। বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ আলট্রাসনোগ্রাম কার্যক্রমটিও। যেকারণে ১২ লাখ মানুষের আবাসস্থল রাজবাড়ী জেলায় চিকিৎসাসেবা কার্যক্রম প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। ঝুঁকিপূর্ণ কোনো রোগী গেলেই তাকে রেফার্ড করে দেওয়া হয় ফরিদপুর অথবা ঢাকায়।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড় গ্রামের বাসিন্দা শাজাহান শেখ। তিনি পেশায় দিনমজুর। দীর্ঘদিন বুকের ব্যথায় ভুগছেন। জানালেন, চেম্বারে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা ফি দিতে হয়। তিনি গরীব মানুষ। অত টাকা ফি দেওওয়ার সামর্থ্য নেই। তাই হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। কিন্তু এখানে ডাক্তার দেখাতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ এক চরম ভোগান্তি। এর আগে এসে একই অবস্থায় পড়েছিলেন।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, সিনিয়র কনসালটেন্ট চিকিৎসক পদে ১০ জনের স্থলে রয়েছেন মাত্র দুজন। গুরুত্বপূর্ণ শিশু, সার্জারী, গাইনী, চর্ম ও যৌন, ফরেনসিক মেডিসিন, ইএনটি, এনেসথিসিয়া পদ শূন্য রয়েছে দীর্ঘদিন। শুধুমাত্র অর্থো সার্জারী ও কার্ডিওলজি পদে রয়েছেন দুজন সিনিয়র কনসালটেন্ট। জুনিয়র কনসালটেন্ট পদে ১২ জনের মধ্যে রয়েছেন সাতজন। এখানে চক্ষুসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদ শূন্য। এছাড়া সহকারী সার্জন পদে তিনটি পদ শূন্য রয়েছে। হাসপাতালটিতে বহিঃবিভাগে প্রতিদিন গড়ে প্রায় ১২শ জন রোগী আসেন চিকিৎসা নিতে। বহিঃবিভাগে চিকিৎসক মাত্র তিনজন। অর্থ্যাৎ গড়ে চারশ রোগীকে দেখতে হয় একজন চিকিৎসককে। দীর্ঘ আট মাস বন্ধ রয়েছে আলট্রাসনোগ্রাম সেবা। ফলে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের অধিক টাকা খরচ করে বাইরে থেকে আলট্রাসনোগ্রাম করাতে হচ্ছে। এতে তাদের ভোগান্তিও হচ্ছে প্রতিনিয়ত। রেডিওলজিস্ট চিকিৎসক না থাকায় এটি বন্ধ রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারী মাসে হাসপাতালের একমাত্র মেডিসিন বিশেষজ্ঞ ডা. শামীম আহসান বদলী হয়ে ঢাকার মহাখালির ডিএনসিসি হাসপাতালে চলে যান। সেই থেকে এই হাসপাতালে মেডিসিন এর কনসালটেন্ট পদ শূন্য। এরপর মার্চ মাসে ১৫ দিনের ব্যবধানে দুইজন চক্ষু বিশেষজ্ঞ বদলী হয়ে ঢাকায় যান। ফলে বন্ধ হয়ে এ হাসপাতালে চোখের ছানি অপারেশন সহ সকল প্রকার চক্ষুসেবা। গত জুন মাসে হাসপাতালের একমাত্র দন্ত চিকিৎসক ডা. কানিজ ফাতেমা বদলি হয়ে যান ঢাকায়। এখন দাঁতের চিকিৎসাও বন্ধ। একশ শয্যার হাসপাতালে গড়ে ১২০ থেকে ১৭০ জন পর্যন্ত রোগী ভর্তি থাকেন। এত রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হয় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক, নার্সসহ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, একটি জেলা হাসপাতালের ওয়ার্ড ও আউটডোর পূর্ণাঙ্গভাবে চালাতে গেলে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা একান্তভাবে জরুরি। রাজবাড়ী হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ব্যবস্থা একেবারেই নড়বড়ে। চিকিৎসক সংকটের কারণে ওয়ার্ডে রাউন্ড দেওয়া এবং নিয়মিত অপারেশন করা সম্ভব হচ্ছে না। হাসপাতালের প্যাথলজিস্ট এবং রেডিওলজিস্ট এই দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব শূন্যতার কারণে চিকিৎসকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। কখনও ঘণ্টার পর ঘণ্টা টানা দায়িত্ব পালন করতে হয়। এদের মধ্যেই কয়েকজন চিকিৎসককে নীচতলার আউটডোরে বসতে হয়। সেখানেই একেকটি কক্ষে প্রতিদিন তিনশ থেকে চারশ রোগীকে সেবা দিতে হয়। একজন চিকিৎসক দায়িত্বরত সময় অসুস্থবোধ করলেও চিকিৎসক স্বল্পতার কারণে তাকে তার ডিউটি পালন করে যেতে হয়। এরকম অতিরিক্ত ডিউটিসহ নানা কারণে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা এই হাসপাতাল থেকে অন্যত্র বদলী হচ্ছেন।

হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজবাড়ীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং দালালদের দৌরাতœ্য ব্যাপক। এরা হাসপাতাল থেকে রোগীদেরকে ভাগিয়ে নিয়ে তাদের ল্যাবে টেস্ট করান। অধিকাংশ ডায়াগনস্টিক ল্যাবের রিপোর্টের মান নিম্নমানের এবং রিপোর্টের তথ্য রোগীর লক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকেনা অনেক সময়। এসব নিয়ে কয়েকজন সিনিয়র চিকিৎসক কয়েকবার প্রতিবাদ জানালে সোশ্যাল মিডিয়ায় এসব দালালেরা সংঘবদ্ধভাবে তাদের নামে কুৎসা রটান। ফলে সম্মান হারানোর ভয়ে চিকিৎসকদের বদলি নেওয়া ছাড়া আর করণীয় কিছু থাকে না।

রাজবাড়ী সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. ওমর ফারুক পাটোয়ারী বলেন, সবাই শুধু ডাক্তারের দোষ খোঁজে। ডাক্তাররা কী অবস্থার মধ্যে ডিউটি করে তা কেউ জানে না। রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তার সংকটের কারণে তাদের বহিঃবিভাগে ও জরুরি বিভাগে দুই জায়গাতেই দায়িত্ব পালন করতে হয়। দুইটা পর্যন্ত বহিঃবিভটাগে ডিউটি করে যেতে হয় জরুরি বিভাগে। বহিঃবিভাগে যত রোগী আসে তা অকল্পনীয়। এত সংখ্যক রোগী দেখতে হিমশিম খেতে হয়। একজন রোগীকে দেখতে কমপক্ষে পাঁচ মিনিট সময় দরকার। সেখানে ৩০ থেকে ৪০ সেকেন্ড মাত্র সময় পাওয়া যায়। কোনোমতে রোগীর কাছে শুনে প্রেসক্রিপশন করতে হয়। যেকারণে প্রপার ট্রিটগেমন্ট দেওয়া সম্ভব হয়না। অতি চাপের কারণে কোনো ডাক্তার রাজবাড়ী হাসপাতালে আসতে চায়না। আসলেও চলে যায়। তিনি আরও জানান, একজন ডাক্তারের সাধারণত সপ্তাহে ৩৯ ঘণ্টা দায়িত্ব পালন করার কথা। সেখানে তাদের ৪৮ ঘণ্টারও বেশি দায়িত্ব পালন করতে হয়। দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে গিয়ে তারা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, কনসালটেন্ট চিকিৎসকের বেশ কয়েকটি পদ ফাঁকা রয়েছে। তার মধ্যে চক্ষু ও মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। চক্ষু কনসালটেন্ট না থাকায় ছানি অপারেশন করা যাচ্ছে না। সাধারণ সেবাও তারা দিতে পারছেন না। যখন চক্ষু কনসালটেন্ট ছিল তখন মাসে দেড়শ রোগীর চোখ অপারেশন হতো। জরুরি বিভাগে আলাদা কোনো পোস্ট নেই। জরুরি  এবং বহিঃবিভাগ সমন্বয় করে চিকিৎসকরা দায়িত্ব পালন করেন। এত অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে জরুরি এবং বহিঃবিভাগ সামলানো সম্ভব নয়। যেকারণে সদর উপজেলায় যেসব চিকিৎসক রয়েছেন, তাদের মাঝে মধ্যে প্রেষণে এনে কাজ চালানো হয়। রাজবাড়ী সদর হাসপাতালে মাত্র ছয়জন ক্লিনার রয়েছে। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। তিনি ব্যক্তিগতভাবে কিছু লোক দিয়ে পরিচ্ছন্নতার কাজ করিয়ে থাকেন। বাইরের জেলাগুলো থেকে আসা চিকিৎসকরা রাজবাড়ীতে থাকতে চান না বলে বদলি হয়ে অন্যত্র চলে যান বলে জানান তিনি।

আলট্রাসনোগ্রাম বন্ধ থাকার বিষয়ে বলেন, রেজিওলজিস্ট না থাকায় আলট্রাসনোগ্রাম বন্ধ রয়েছে। এতে সেবা গ্রহীতারা যেমন ভোগান্তিতে পড়ছে, সরকারও রাজস্ব হারাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একের পর এক বদলি হয়ে চলে যাচ্ছেন চিকিৎসক বহিঃবিভাগে প্রতিদিন গড়ে ১২শ রোগীকে দেখেন মাত্র ৩ জন ডাক্তার

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক সংকটে চরমভাবে ব্যাহত স্বাস্থ্যসেবা

প্রকাশের সময় : ০৬:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫