Dhaka ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বালিয়াকান্দিতে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 325

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে জনৈক রমেশ চন্দ্র সরকার (৭১) এর বসতবাড়ীতে ডাকাতির ঘটনায় কামাল কাজী নামে একজনকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে একই উপজেলার রহমতপুর গ্রামের লতিফ কাজীর ছেলে। মঙ্গলবার সকালে মধুখালী উপজেলার গাড়াকোলা থেকে তাকে গ্রেফতার করে।

রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৭ জুন তারিখ গভীর রাতে ৭/৮ জন অজ্ঞাতনামা ডাকাত রমেশ সরকারের বসত বাড়ীতে ধারালো অস্ত্র দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুন্ঠন করে।  ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে পেচানো, পরনে গেঞ্জি, হাফ প্যান্ট ও খালি পায়ে ছিল। ডাকাতির এক পর্যায়ে বাদীর ভাতিজা বউ সুনীতা রানী সরকার তার মোবাইল নাম্বার হইতে আশে পাশের লোকজনদেরকে জানালে আশে পাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পটকা ফুটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রমেশ চন্দ্র সরকার ২৭ জুন তারিখে বালিয়াকান্দি থানায় মামলা করেন। এর আগে পুলিশ মকদুল মিয়া ওরফে মাহিম(২৪) এবং রাশেদুল ইসলাম (৪০) নামে দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতার তিনজনই আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫