সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

হামলায় আহত কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 150

 রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আমজাদ খান (৬০) মারা গেছেন। কৃষক আমজাদ খান সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। শনিবার বিকালে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ২৩ জুলাই সন্ধ্যায় আমজাদ হোসেন বাড়ি থেকে বের হলে তাকে বেশ কয়েকজন সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে আহত করে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। শনিবার বিকালে তিনি মারা যান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর  রহমান বলেন, গত বুধবার সন্ধ্যায় গুরুতর জখম করা হয় কৃষক আমজাদ খানকে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। যেহেতু শনিবার বিকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে ৩০২ ধারা যুক্তর জন্য আদালতে আবেদন পাঠিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল মন্ডল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামলায় আহত কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫