কর্ণেল তাহের স্মরণে আলোচনা সভা

- প্রকাশের সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 116

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বীর উত্তম শহীদ কর্ণেল আবু তাহের দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৫ টায় রাজবাড়ী উদীচী মিলনায়তনে বীর উত্তম শহীদ কর্ণেল আবু তাহের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস।
বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেডঃ আঃ সামাদ মিয়া, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল গুহ, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মহোন শেখ, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস আজিজুল হাসান খোকা, সাবেক ছাত্রনেতা উদিচী শিল্পি গোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহমেদ, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আঃ ছাত্তার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
সভা পরিচালনা করেন বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক স্বজন কুমার দাস।























