জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে মানববন্ধন

- প্রকাশের সময় : ০৭:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 183

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশীদ, সহযোগী যুব সংগঠনের নেতা মুফতি জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিভিন্ন স্থানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় করছেনা। বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনে আমরা দেশের নাগরিক হিসেবে লজ্জাবোধ করি। অন্তবর্তী সরকার কোনো রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া এমন গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিলেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। বাংলাদেশের স্বাধীনতা খর্ব করার জন্য এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা তা কখনও মেনে নেব না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।























