Dhaka ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : তথ্য উপদেষ্টা দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ হারালেন ৬ বাংলাদেশি জামায়াত এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও তিন মাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রায় ১ লাখ ৪২ হাজার বগুড়ায় দেড় বছরে এইচআইভি শনাক্ত ৯৩ জন, আক্রান্তদের বেশিরভাগই পুরুষ দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর নওগাঁয় বন্ধ ইটভাটা ফের চালুর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

শিশুদের অধিকার রক্ষায় বালিয়াকান্দিতে মানববন্ধন

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 82

আসন্ন ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরের সামনে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপিতে বলা হয়,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই২০২৫ তারিখের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং ৩৮:০১.০০০০.১০৭ ৩৩.০০১.২০২৫  জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ বিষয়ে  জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। অথচ ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল।
স্মারকলিপিতে আরও বলা হয়, “বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি কোমলমতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মর্যাদা ও শিক্ষাগত অগ্রগতির  অনুপ্রেরণা। এই পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হলে তাদের মনে বিরূপ প্রভাব পড়বে এবং তা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী হবে।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও মনি মুকুর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ খন্দকার রফিকুদ্দৌলা বাবলু। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি স্কলার্স স্কুলের অধ্যক্ষ জাফর আলী মিয়া, সহসভাপতি ও ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাকসুদুর রহমান রনি, মেধা বিকাশ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ দেবী প্রসাদ গোস্বামী, কোষাধ্যক্ষ ও ধর্মমতলা মডেল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মীতা নাথ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, “২০০৯ সাল থেকে বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। কিন্তু এবার কেন হঠাৎ বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত? একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে আমরা বিশ্বাসী, তাই কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরিপত্রটি দ্রুত বাতিল করে পূর্বের মতো অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।”
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপজেলার অন্তর্গত ৩৬টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যামব্রিয়ান ক্যাডেট একাডেমির অধ্যক্ষ প্রদীপ কুমার দে।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা মানে কেবল সাক্ষরতা অর্জন নয়, বরং তা ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত নির্মাণ। সেই ভিত্তির শুরুতেই যদি বৈষম্য সৃষ্টি হয়, তবে সমাজে সমতা প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে। এছাড়াও, স্মারকলিপিতে সরকারকে সতর্ক করে বলা হয়, যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, তবে এর ফলে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানসিক চাপ ও বঞ্চনা সৃষ্টি হবে তার দায় সরকারকেই নিতে হবে।
স্মারকলিপিদাতারা পরিপত্রটি বাতিল করে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ ভবিষ্যতের সকল সরকারি শিক্ষাকর্মসূচিতে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশুদের অধিকার রক্ষায় বালিয়াকান্দিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫