গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ৩ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 110

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অভিযোগে রাজবাড়ী সদর উপজেলা এলাকার তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা। বুধবার দুপুরে অভিযান চালিয়ে তারা এ জরিমানা আদায় করে।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে রাজবাড়ী শহর পুলিশ লাইন্স এলাকার চন্দন স্টোর ও রুলিয়া কনফেকশনারীকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় কুটিরহাট বাজারের বাচ্চু হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় এসব জরিমানা করা হয়। এসময় ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
Tag :























