Dhaka ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

লিভার ক্যান্সারে আক্রান্ত মেধাবী রমজানকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

মোঃ হামজা শেখ, কালুখালী থেকে
  • প্রকাশের সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 103

একদিকে মরণব্যাধি লিভার ক্যান্সার, অন্যদিকে উচ্চশিক্ষার স্বপ্ন এই দুইয়ের যুদ্ধে নীরবে লড়ছেন রাজবাড়ীর তরুণ রমজান আলী শেখ। বয়স মাত্র ২৭, চোখে ছিল অগণিত স্বপ্ন। কিন্তু ক্যান্সার নামক মারণব্যধি থামিয়ে দিয়েছে তার পথচলা।

রমজান আলী রাজবাড়ী সরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যয়নরত। স্বপ্ন ছিল শিক্ষক হবেন। পরিবারের হাল ধরবেন। কিন্তু সেই স্বপ্ন আজ এক নির্মম বাস্তবতায় বিপর্যস্ত। এক বছর আগে ধরা পড়ে লিভার ক্যান্সার। এরপর শুরু হয় জীবন-মৃত্যুর কঠিন লড়াই।

রমজান কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের দরিদ্র ভ্যানচালক সাহেব আলী শেখের ছোট ছেলে। ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে চলে না সংসারও। ছেলের চিকিৎসার খরচ জোগানো তাঁর পক্ষে অসম্ভব। রমজানের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮-১০ লক্ষ টাকা, যার সংস্থান করা তাদের পক্ষে কোনোমতেই সম্ভব নয়।

রমজানের মা হাজরা খাতুন জানান, ছেলেটা ছোট থেকেই খুব মেধাবী ছিল। কত কষ্ট করে লেখাপড়া চালিয়েছে। আজ যখন ওর জীবন গড়ার সময়, তখন এমন কঠিন রোগে ভেঙে পড়েছে। বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত সবসময় মেধার পরিচয় রেখেছে রমজান। এসএসসি পাস করেছে ঝাউগ্রাম কালিকাপুর উচ্চ বিদ্যালয় থেকে। এরপর পাংশা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং রাজবাড়ী সরকারি কলেজে ইংরেজিতে অনার্স সম্পন্ন করে। এখন মাস্টার্সে পড়ছে। অথচ এ বয়সেই তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে।

রমজানের দুই ভাই কৃষিকাজ করেন। তাঁদের পক্ষে ভাইয়ের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। দুই বোনের বিয়ে হয়ে গেছে, তারাও নিজেদের সংসারে ব্যস্ত।

চিকিৎসকরা জানিয়েছেন, রমজানের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। দ্রæত উন্নত চিকিৎসা শুরু করা না গেলে তাকে বাঁচানো কঠিন হয়ে যাবে।

কালুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, সমাজসেবা অধিদপ্তর থেকে দুরারোগ্য রোগে আক্রান্তদের জন্য ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। প্রাথমিক যাচাই শেষে রমজান আলীকে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

 তবে চিকিৎসার মোট খরচের তুলনায় এই অর্থ অতি সামান্য। এখন প্রয়োজন সমাজের সহানুভূতিশীল মানুষদের আন্তরিক সহায়তা। এই সম্ভাবনাময় তরুণকে বাঁচাতে দরকার আমাদের সম্মিলিত মানবিক উদ্যোগ। মেধাবী রমজানকে বাঁচাতে সমাজের বিবেকবান ও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আকুতি জানিয়েছে তার পরিবার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লিভার ক্যান্সারে আক্রান্ত মেধাবী রমজানকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

প্রকাশের সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫