সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে জাসাসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 108

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করার প্রতিবাদে শনিবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেল সাড়ে পাঁচটায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা জাসাসের সাবেক সভাপতি এম বাচ্চু রহমান, আব্দুর রউফ হিটু, যুগ্ম আহ্বায়ক আরিফ রেজা, নুরুন্নবী সবুজ, গোয়ালন্দ উপজেলা জাসাস নেতা নুরুল হক মিলন, বালিয়াকান্দি জাসাসের সভাপতি সিরাজ মন্ডল, কালুখালী জাসাস সভাপতি শফিকুল আলম, জেলা জাসাসের সদস্য রাকিব হোসেন সুমন প্রমুখ।

বক্তারা জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যারা জিয়াউর রহমান সম্পর্কে অশালীন বক্তব্য দিয়েছে  তাদের আইনের আওতায় আনতে হবে। রাজনীতি করতে হলে শিষ্টচার মেনে চলতে হবে। নইলে এ জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে।

মানববন্ধন পরিচালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে জাসাসের মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫