এইচএসসি ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল

- প্রকাশের সময় : ১১:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 107

এবার এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শিশির চন্দ্র মনি দাস। গত ১০ জুলাই ফল প্রকাশের পর দেখা গেছে ওই শিক্ষার্থী শিশির মনি দাস কৃষি বিষয়ে ফেল করেছে। সে কৃষিবিজ্ঞানে এবার পরীক্ষায় দেয়নি।
জানা যায়, কালিয়াকৈর গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগ থেকে ছাত্র শিশির চন্দ্র মনি দাস গত ২০২৪-এ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ওই শিক্ষার্থী সব বিষয়ে পাস করলেও ধর্ম বিষয়ে ফেল করে। পরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ওই শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১০ জুলাই ফল প্রকাশের পর দেখা গেছে ওই শিক্ষার্থীর কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ এবার পরীক্ষায় সে কৃষি বিষয়ে অংশগ্রহণ করেনি।
শিক্ষার্থী শিশির চন্দ্র মনি দাস বলে, ‘আমি গত বছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার পরীক্ষা দিই। ফলাফলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাস, কিন্তু কৃষিতে ফেল আসছে। আমি এখন কিভাবে কী করব বুঝতে পারছি না।’
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘গত বছর যেহেতু ওই শিক্ষার্থী কৃষি বিষয়ে পাস করেছে এ বছর কৃষিতে সে অংশগ্রহণ করেনি শুধু ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়েছে। ধর্ম বিষয়ে পাস আসলেও কৃষিতে ফেল এসেছে। এটি আমাদের কোনো ভুল নয়, এটি শিক্ষা বোর্ডের ভুল হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করেছি এই ভুলটি সংশোধন করা হবে।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই।
ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ করে দেখেন।’

























