Dhaka ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

শুল্কছাড়ে সমঝোতা হয়নি, আবার বৈঠকে বসবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 238

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কছাড়ের বিষয়ে অনুষ্ঠিত আলোচনায় কিছু বিষয়ের মীমাংসা হয়নি এখনও। তিনদিনের বৈঠক শেষে দুই দেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছালেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারেনি। এ কারণে শুল্কছাড়ের বিষয়ে দুই দেশের মধ্যে আবারও বৈঠক হবে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শনিবার (১২ জুলাই) ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, আগামী বৈঠকের আগে উভয় দেশ নিজ নিজ দফতরের সঙ্গে আলোচনা করবে। এরপর শিগগির ভার্চুয়ালি অথবা সামনাসামনি পরবর্তী বৈঠকের সময় ও তারিখ ঠিক করা হবে।

তিনদিনের আলোচনার পর বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ জানিয়েছেন।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দূতাবাস জানিয়েছে, বাণিজ্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব রোববার দেশে ফিরবেন। প্রয়োজনে পরবর্তী আলোচনায় অংশ নিতে তারা আবার যুক্তরাষ্ট্র যাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুল্কছাড়ে সমঝোতা হয়নি, আবার বৈঠকে বসবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫