Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা যাচাইয়ের দাবি নুরের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 112

জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা যাচাই করতে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, প্রশাসনের ‘ফিটনেস’ যাচাই এবং ভোটাধিকার সুরক্ষায় অন্তত সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত দলের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

নুর বলেন, “এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা—তা বোঝা যাবে স্থানীয় সরকার নির্বাচন হলে। বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের প্রতি আগেভাগে ঝুঁকে পড়েছে। অনেকে ভাবছে, সেই দলই আগামীতে ক্ষমতায় আসবে। তাই এখন থেকেই তোষামোদ শুরু করেছে।”

তিনি অভিযোগ করেন, ওই দলের নেতারা কোথাও গেলে ভিআইপি প্রটোকল দেওয়া হয়। এ প্রবণতা থেকে সরে এসে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নুর আরও বলেন, “আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের বিষয়ে একটি বড় দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। প্রার্থী দুর্বল হোক বা সবল, ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ।”

তিনি বলেন, “গণহারের বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া স্থায়ী সমাধান আসবে না। নির্বাচনের আগে পেশিশক্তি ও বিশেষ দলের প্রভাব বন্ধে সরকারের ইতিবাচক ভূমিকা জরুরি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা যাচাইয়ের দাবি নুরের

প্রকাশের সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫