শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই

যান্ত্রিক ত্রুটি, ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 127

সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ১৬১ আরোহী নিয়ে ফ্লাইটটি উড্ডয়নের পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই প্রায় ২৫০০ ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এতে বলা হয়, বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। বিমানটিতে মোট ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা রানওয়ের পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।

কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যান্ত্রিক ত্রুটি, ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান

প্রকাশের সময় : ০১:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫