Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া অভিজিৎকে প্রতিরোধমূলক গ্রেপ্তার দেখাল দিল্লি পুলিশ, মুক্তি পেলেন নেহা বোরা কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

আমার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত: তিশা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 92

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ফাঁকির অভিযোগে ব্যাংক হিসাব জব্দের তালিকায় ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নাম আসার পর সামাজিক মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই একে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলে ধরে নেন। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিশা।

রোববার (২২ জুন) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী জানান, ওই ব্যক্তি তিনি নন।

পোস্টে তিশা লেখেন, ‘প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ী, দুঃখের সঙ্গে জানাচ্ছি- সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি আরও লেখেন, ‘আমি, নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। সাংবাদিকদের কাছে অনুরোধ, ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করুন।’

এর আগে ১৫ জুন জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, আয়কর না দেওয়ায় ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করা হয়েছে।

তালিকায় থাকা কয়েকজন তারকা হলেন, মৌসুমী, রেজাউল করিম বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, শবনম পারভীন, আহমেদ শরীফ এবং নুসরাত ইয়াসমিন তিশা

এই তালিকায় নুসরাত ইমরোজ তিশা নেই, যা তার ব্যাখ্যায় আরও পরিষ্কার হয়েছে।

পোস্টের শেষে তিশা লেখেন, ‘প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ীরা, আপনাদের ভালোবাসা আর আস্থা সবসময় আমার সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত: তিশা

প্রকাশের সময় : ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫