Dhaka ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর

এবার আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন সাকিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 70

বয়স ৩৮ হলেও ক্রিকেটে চাহিদা কমেনি সাকিব আল হাসানের। তা না হলে একের পর এক ফ্র্যাঞ্চাইজিতে ডাক পেতেন না তিনি। সেই ধারাবাহিকতায় এবার ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে সুযোগ পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্যারিবিয়ান লিগ কর্তৃপক্ষই।
ইনস্টাগ্রামে বাংলাদেশের সাবেক অধিনায়কের ছবি পোস্ট করেছে ম্যাক্স সিক্সটি লিগ কর্তৃপক্ষ। তবে কোন দলে খেলবেন তা জানা যায়নি। সাকিব নিজেও অবশ্য বিষয়টি এখনো নিশ্চিত করেননি। দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট হবে।

গত বছর উদ্বোধনী আসর হয়েছে। তিন দলের টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৬ জুলাই। শেষ হবে ২৩ জুলাই। এক সপ্তাহের এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারিবিয়ান টাইগার্স।

এর আগে সিপিএলে ডাক পেয়েছেন সাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস। এতে করে তিন বছর পর আবারো সিপিএলে খেলবেন তিনি। তারও আগে বোলিং অ্যাকশন শুধরে পিএসএলে ডাক পান সাকিব। এতে ৬ মাস পর পেশাদার ক্রিকেটে ফেরেন তিনি।

কেননা গত বছর কাউন্টিতে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে সন্দেহ দেখা দিলে তাকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। জাতীয় দলে ফেরার অপেক্ষা অবশ্য তার বাড়ছেই। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন সাকিব

প্রকাশের সময় : ০৯:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫