Dhaka ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত মানুষের জন্য স্বস্তির বার্তা’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 100

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর দেশের রাজনৈতিক অঙ্গনে স্বস্তির হাওয়া বইছে। জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা বলছেন, এই বৈঠক আগামী জাতীয় নির্বাচন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।

শনিবার (১৪ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোট নেতারা জানান, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে ঐকমত্যে পৌঁছানো হয়েছে, তা দেশের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। বিবৃতিতে নেতারা বলেন, “নির্বাচনের সময় এগিয়ে আনার ও বিচার ও সংস্কার প্রক্রিয়ায় দ্রুত অগ্রগতির যে আলোচনা হয়েছে, সেটি জনগণের প্রত্যাশার প্রতিফলন।”

জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, “ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠক দেশের গণতন্ত্রের উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের বোঝাপড়ার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চার পথ সুগম হবে।”

নেতারা বলেন, এই বৈঠক শুধু রাজনৈতিক সমঝোতার বার্তাই দেয়নি, বরং পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেটির প্রতিফলন ঘটেছে এ আলোচনার মাধ্যমে।

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত, পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ এবং ন্যাপের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বারেক।

নেতারা সবশেষে বলেন, এই ধরনের উদ্যোগ ও সমঝোতা ভিত্তিক রাজনীতি আগামীর বাংলাদেশ নির্মাণে পথপ্রদর্শক হবে বলে তারা আশাবাদী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত মানুষের জন্য স্বস্তির বার্তা’

প্রকাশের সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫