Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলাকারী সুমনকে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 121

ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলার সাথে জড়িত সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৬ জুন) বিকালে বৈঠাকাটা বাজারের ওষুধের ফার্মেসি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

আটক হওয়া সাবেক ছাত্রলীগ নেতা বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিষারকান্দি ইউনিয়নের বিষারকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুস সালাম সুমন ( ৪০)।

জানা গেছে, আব্দুস সালাম সুমন ২০০৪-২০০৫ সালে ছাত্র থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। আব্দুস সালাম সুমন ছাত্রলীগের ব্যানারে ২০১৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে চাকরি পেয়ে কর্মরত আছেন।

যুবদল নেতা ওয়ালীউল্লাহ রাইসুল বলেন, ‘আমরা খবর পাই সাদেক হোসেন খোকার ওপর হামলাকারী সাবেক ছাত্রলীগ নেতা বৈঠাকাটা বাজারে এসেছেন। আমরা তখনকার হামলার ছবি দেখে তাকে শনাক্ত করে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রে সোপর্দ করি। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি।’

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, ‘আব্দুস সালাম সুমন নামের একজনকে বৈঠাকাটা বাজার থেকে স্থানীয় জনতা নাশকতার অভিযোগে আটক করে। পরবর্তী সময়ে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে ২০১৪ সালের একটি নাশকতার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, ২০১১ সালে ৪ ডিসেম্বর ঢাকা কোর্ট চত্বরে পুলিশ প্রহরায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর প্রাণনাশের চেষ্টার হামলার সাথে জড়িত ছিল ও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সুমন। স্থানীয় জনতা ওই সময়ের হামলার পোস্টার এবং ফুটেজ দেখে তাকে সনাক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলাকারী সুমনকে পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ১১:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫