সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

ক্রিকেটেও আসছে ক্লাব বিশ্বকাপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 101

সবকিছু ঠিক থাকলে ক্লাব ক্রিকেটের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ক্রিকেটকে ফুটবলের মতো করে সাজানোর পরিকল্পনা নিয়েছে ইসিবি। আসতে পারে ফুটবলের আদলে ক্লাব বিশ্বকাপ।

টি-টোয়েন্টি ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে ‘বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের ভাবনা শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড নিজেই জানিয়েছেন এমন তথ্য।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের আদলে এক সময় আয়োজিত হতো চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। তবে তা বেশি দিন ধরে রাখা যায়নি। ২০০৯ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট ২০১৪ সালের পর তা আর মাঠে গড়ায়নি।

তারপর থেকে আর ক্রিকেটে ক্লাব পর্যায়ের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের দেখা মেলেনি। তবে সেই আক্ষেপ ঘুচে যেতে পারে এবার। সেই ব্যবস্থাই নিচ্ছে ইসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন, ‘নিঃসন্দেহে ভবিষ্যতে এমন একটি বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে। যা ক্রিকেটের জন্য স্বাভাবিক ও পরবর্তী পদক্ষেপ। যদিও তা এখনো পরিকল্পনার মাঝেই আছে।’

বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের ছড়াছড়ি। বিপিএল, আইপিএল, পিএসএল, সিপিএল ছাড়াও ইংল্যান্ডে দ্য হান্ড্রেড দক্ষিণ আফ্রিকার এসএ-২০, আরব আমিরাতে আইএলটি-২০ ও যুক্তরাষ্ট্রে এমএলসি ছাড়াও আরো অনেক লিগ মাঠে গড়ায়।

২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির প্রথম আসরে অংশ নেয়া ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেটের প্রধান নির্বাহী ছিলেন রিচার্ড গুল্ড। টুর্নামেন্টের উত্থান পতন সামনে থেকেই দেখেছেন তিনি।

সেই সময়কার অবস্থা নিয়ে গুল্ড বলেন, ‘ওই টুর্নামেন্ট সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। বাণিজ্যিকভাবে যে প্রত্যাশা ছিল, তার সাথে তাল মেলাতে পারেনি। তবে সেটি খুব ভালো আয়োজন ছিল।’

যাই হোক, নতুন করে যদি ক্রিকেটের চ্যাম্পিয়নস লিগ শুরু হয়, তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে উপযুক্ত সময় বের করা। নানা ফ্রাঞ্চাইজি মিলে ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করে থাকেন বছর জুড়ে।

আবার একই ক্রিকেটার নানা সময়ে একাধিক ফ্রাঞ্চাইজি লিগে খেলায় ক্রিকেটার সঙ্কটেও পড়তে হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্রিকেটেও আসছে ক্লাব বিশ্বকাপ

প্রকাশের সময় : ১১:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫