Dhaka ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 101

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায়।

শুক্রবার থেকে এ দাম কার্যকরা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে দাম বাড়ানো হয়। শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের দাম বেড়েছে ১৪ হাজার ৭৭৫ টাকা, ২১ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের দাম বেড়েছে ১৪ হাজার ১০৩ টাকা এবং ১৮ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের দাম বেড়েছে ১২ হাজার ৮৮ টাকা।

দুবাইয়ে ঈদুল আজহাকে সামনে রেখে স্বর্ণের বাজারে দেখা দিয়েছে মৃদু চাঙাভাব। বৃহস্পতিবার সকালেই বাজার খোলার সঙ্গে সঙ্গে বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম।

২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৪০৬ দিরহামে, যা বুধবারের ৪০৪.৫ দিরহাম থেকে বেশি। খবর খালিজ টাইমসের।

দুবাই জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য ক্যারেটের স্বর্ণেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৩৭৬ দিরহাম, ২১ ক্যারেট ৩৬০.৫ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩০৯ দিরহাম প্রতি গ্রামে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাড়ল স্বর্ণের দাম

প্রকাশের সময় : ১০:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫