মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রেড ক্যাসল এফসি ২০২১
- প্রকাশের সময় : ০৯:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 382
মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে রেড ক্যাসল এফসি ২০২১ চ্যাম্পিয়ন হয়েছে। মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ আয়োজিত ছয় দলের টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে দ্যা ম্যাজেস্টিক্স।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এএনএম মোমেনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের আহŸায়ক আজিজা খানম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, শিশু রাজ্য কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম শাকিল প্রমুখ।
রেড ক্যাসল এফসি ২০২১ এবং উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কেউ গোল করতে পারেনি। যেকারণে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রেড ক্যাসল এফসি ৩-১ গোলে দ্যা ম্যাজেস্টিক্সকে পরাজিত করে। ফাইনালে দারুন নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অফ দা ফাইনাল হন ফারহান ইমতিয়াজ নাফি। ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছেন সাকিবুল ইসলাম। গোল্ডেন বুট জিতেছেন সালমান জামান হিমেল, গোল্ডেন গøাভস পেয়েছেন ফারহান ইমতিয়াজ নাফি।
প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ হাসিবুল করিম, দ্বিতীয় সেমিফাইনালে সাকিবুল ইসলাম। গ্রুপ পর্বের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন যথাক্রমে তামজিদ হায়দার পিয়াস, সৈয়দ ফেরদৌস সামি, যাদিদ হাসান, সালমান জামান হিমেল ও মইম।
























