Dhaka ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর

প্রথমবার দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা চৌধুরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 111

বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবার দেশের মাটিতে খেলার জন্য ঢাকা পৌঁছালেন হামজা চৌধুরী। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ (সোমবার) সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এ সময় বিমানবন্দরে হামজা চৌধুরীকে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। হামজার বাবা-মাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জার্সিতে আগেই অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজা চৌধুরীর। এবার ঘরের মাঠে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেকের অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার।

তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন, তা নিশ্চিত নয় এখনও। যদিও দু’দিন আগে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা ভুটানের বিপক্ষে বুধবার হামজার খেলার সম্ভাবনা নিয়ে বলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে তাকে খেলার অভিজ্ঞতা দিতে চান।

১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এরআগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।

সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে হামজা চৌধুরীর সঙ্গে যোগ দিয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার- ফাহামিদুল ইসলাম ও শামিত সোম। ফাহামিদুল আগেই চলে এসেছেন। সামিত সোমের আসার কথা মঙ্গলবার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রথমবার দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা চৌধুরী

প্রকাশের সময় : ০২:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫