Dhaka ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দৈত্যাকৃতির ‘ঈশা খাঁ’কে নিয়ে বিপাকে মালিক!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 91

নেত্রকোনার কাইলাটি গ্রামের কৃষক মো. শামছুল আলম খাইরুল বিশালাকৃতির এক কোরবানির ষাঁড় পালন করছেন, যার নাম রেখেছেন মোগল আমলের প্রখ্যাত শাসক ‘ঈশা খাঁ’র নামে। প্রায় দেড় টন ওজনের এই ষাঁড়টি এতটাই বিশাল ও রাগী যে, খাইরুল তাকে হাটে নিয়ে যেতে পারছেন না। ফলে বাধ্য হয়ে বাড়িতেই ক্রেতাদের জন্য দরদাম করতে হচ্ছে তাকে।

প্রায় ৩০ মাস আগে সাত দিনের বয়সে ষাঁড়টি খাইরুলের গৃহে আসে মায়ের সঙ্গে। পরে মা বিক্রি হলেও ঈশা খাঁকে রেখে দেন তিনি। ছোটবেলা থেকেই ষাঁড়টির আচরণ ছিল চঞ্চল ও প্রতিবাদী। সেই বৈশিষ্ট্যের কারণেই তার নামকরণ করা হয় ‘ঈশা খাঁ’।

বর্তমানে ষাঁড়টির দৈর্ঘ্য ৮ ফুট ১ ইঞ্চি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৫০০ কেজি বা দেড় টন। প্রতিদিন খাবার হিসেবে সে গ্রহণ করে প্রায় ২০ কেজি খাদ্য। খাইরুল তার বাজারমূল্য ধারণ করেছেন ১২ থেকে ১৫ লাখ টাকা।

ষাঁড়টি দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা। তবে এত বড় ও দুর্দান্ত প্রকৃতির ষাঁড়কে বাজারে নেওয়ার ঝুঁকি নিতে পারছেন না মালিক। তিনি জানিয়েছেন, সন্তোষজনক দর পেলেই বাড়ি থেকেই ‘ঈশা খাঁ’কে বিক্রি করে দেবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৈত্যাকৃতির ‘ঈশা খাঁ’কে নিয়ে বিপাকে মালিক!

প্রকাশের সময় : ১০:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫