সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি ‘ভীষণ কষ্ট হচ্ছে’, অভিষেকেই চার গোল খেয়ে পচেত্তিনো

অস্ত্র গোলাবারুদ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার /কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 162

 রাজবাড়ীর  কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় নারীসহ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্প এর একটি দল কালুখালী থানা পুলিশের সমন্বয়ে সাওরাইল গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলো মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা জসিম মন্ডল। তাদের বাড়ি একই গ্রামে।

পরে মজিবুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে অ্যমেরিকার তৈরি একটি ৯ মি.মি. পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ওয়ান শুটার বন্দুক, ১টি ব্যাটন, ২টি ছুরি, ১টি হকি স্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল, ২টি এটিএম কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি লেজার পয়েন্টার, ১টি ড্রাইভিং লাইসেন্স।

তাদের কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা মজনু গ্রæপের হয়ে দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধ চাঁদাবাজি ও সশস্ত্র ডাকাতি চালিয়ে আসছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্ত্র গোলাবারুদ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫