‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি

- প্রকাশের সময় : ১১:০০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 2

- আট বছর আগের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।
- ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় টেস্ট চলাকালে স্যান্ডপেপার দিয়ে বল ঘষতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — আট বছর আগের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। উসমান খাওয়াজা, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটদের পর এবার সেই বিতর্কে যোগ দিলেন এবি ডি ভিলিয়ার্স। বল বিকৃতির ঘটনা শুধু কেপটাউন টেস্টেই ঘটেনি, তার আগেও এমন কাজ করেছে অস্ট্রেলিয়া বলে দাবি করেন তিনি। এমনকি সেই সিরিজের প্রথম টেস্টে ডারবানেও বল বিকৃতি হয়েছিল বলে বিশ্বাস তার।
ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় টেস্ট চলাকালে স্যান্ডপেপার দিয়ে বল ঘষতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফট পান নয় মাসের নিষেধাজ্ঞা। তবে দলের অন্য কোনো খেলোয়াড় কিংবা কোচকে শাস্তি দেওয়া হয়নি।
দীর্ঘদিন চাপা পড়ে থাকা ঘটনাটি সম্প্রতি আবার আলোচনায় এসেছে উসমান খাওয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর। বইটিতে খাওয়াজা দাবি করেছেন, বল বিকৃতির পরিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। পরে তার দাবির পক্ষে কথা বলেছেন ওয়ার্নার ও ব্যানক্রফটও। যদিও অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউড এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, বল বিকৃতির ঘটনা যে শুধু কেপটাউনে ঘটেনি, সে ব্যাপারে তাঁর কোনো সন্দেহ নেই।
পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া
ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি দেখছি, সবাই কমবেশি স্বীকার করছে, পোর্ট এলিজাবেথেও এমন ঘটনা ঘটেছিল। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, ডারবানেও এর ব্যতিক্রম হয়নি। চাইলে সেই ম্যাচের ভিডিও ফুটেজ দেখে নিতে পারেন। আমার মনে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজের প্রথম টেস্ট হয়েছিল ডারবানে। দ্বিতীয় টেস্টের ভেন্যু ছিল পোর্ট এলিজাবেথ, আর তৃতীয়টি কেপটাউনে। এত দিন মূল আলোচনা ছিল কেপটাউন টেস্টকে ঘিরে। সম্প্রতি দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এবার ডি ভিলিয়ার্স দাবি করলেন, প্রথম টেস্ট থেকেই বলের অবস্থা অবৈধভাবে পরিবর্তন করছিল অস্ট্রেলিয়া।
ডারবান টেস্টের কথা উল্লেখ করে ডি ভিলিয়ার্স আরও বলেছেন, ‘আমরা ডারবানে প্রথম টেস্টে হেরেছিলাম। সেখানে খুব অদ্ভুত একটা সময়ে বল রিভার্স সুইং করছিল। কিংসমিডে এত দ্রুত বলের রিভার্স সুইং করার কথা নয়। বিশ্বাস করুন, সেখানে আমি অনেক ক্রিকেট খেলেছি।’






















