Dhaka ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ

জাতীয় সরকার গঠনের আহ্বান ইনকিলাব মঞ্চের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 131

গণহত্যার দ্রুত বিচার, মৌলিক সংস্কার এবং জাতীয় নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সরকার কিংবা জাতীয় ঐক্য কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা বলেন এই সরকারের মেয়াদ হবে আগামী বছরের জুন মাস পর্যন্ত।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করেন। যদি জাতীয় সরকার গঠন কোনো কারণে সম্ভব না হয় তাহলে আমাদের দ্বিতীয় প্রস্তাবনা হলো আপনারা জাতীয় ঐক্য কাউন্সিল গঠন করেন। এই জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান থাকবেন ড. মুহাম্মদ ইউনূস এবং কাউন্সিলের সদস্য থাকবেন প্রত্যেক রাজনৈতিক দলের একজন সদস্য।

তিনি আরো বলেন, এই সরকার বা ঐক্যের সাংবিধানিক মর্যাদা হবে কেবিনেট কিংবা উপদেষ্টা পরিষদের মর্যাদার সমান। তারা উপদেষ্টা কিংবা মন্ত্রী হবেন না ঠিকই কিন্তু দেশের সব ব্যাপারে মতামত দিতে পারবেন।

এসময় জাতীয় ঐক্য গঠনে দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে শরীফ ওসমান বলেন, বিচার, সংস্কার এবং নির্বাচন সম্পন্ন করার জন্য আপনারা ড. ইউনূসের হাতকে শক্তিশালী করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় সরকার গঠনের আহ্বান ইনকিলাব মঞ্চের

প্রকাশের সময় : ০৪:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫