Dhaka ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ

গতরাতটি ছিল জুলাই অভ্যুত্থানের পর সবচেয়ে কঠিন: তাসনিম জারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 82

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা বলেছেন, গতরাতটি (বৃহস্পতিবার-২২ মে) ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে সবচেয়ে কঠিন রাতগুলোর একটি। আমি একটি ভাবনা শেয়ার করতে চাই, যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে। এটি দোষারোপের সময় নয়। এটি আত্মবিশ্লেষণের সময়।

শুক্রবার (২৩ মে) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, রাজনৈতিক নেতাদের মধ্যে ছোটখাটো প্রতিদ্বন্দ্বিতা ও অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে হুমকির মুখে ফেলছে। আমরা আমাদের জাতির স্বাধীনতার জন্য রক্ত ঝরানো আশা-আকাঙ্ক্ষাকে ক্ষণিকের লাভের জন্য বিপন্ন করতে পারি না।

তিনি আরও লেখেন, ইতিহাস আমাদের শেখায়, যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই সমাজকে বিভক্ত ও মেরুকরণ করে পুরনো শাসনকে নতুন নামে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন তা কখনও না হতে দেই। আমাদেরকে দলাদলি ও বিভাজনের ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লব এসেছিল সাধারণ মানুষের হাত ধরে। তাই সংযম, সংলাপ ও ঐক্যের ঋণও আমাদের সেই মানুষদের প্রতিই।

তিনি আহ্বান জানিয়ে লেখেন, আসুন এই মুহূর্তটি হোক ঐক্যের এক মোড়, বিভেদের নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গতরাতটি ছিল জুলাই অভ্যুত্থানের পর সবচেয়ে কঠিন: তাসনিম জারা

প্রকাশের সময় : ১২:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫