সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি ‘ভীষণ কষ্ট হচ্ছে’, অভিষেকেই চার গোল খেয়ে পচেত্তিনো

কালুখালীতে আম গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 95

 রাজবাড়ীর কালুখালী উপজেলার গাছ থেকে আম পাড়তে গিয়ে গাছ  থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ইতি বেগম (২৫)। তিনি একই ইউনিয়নের রায়পুর গ্রামের রোস্তম মন্ডলের মেয়ে। ইতির স্বামী সৌদি প্রবাসী।

মাজবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মো. আমিনুর রহমান বলেন, ইতি বেগমের শ^শুর বাড়ি ও বাবার বাড়ি পাশাপাশি গ্রামে। কয়েকদিন আগে সে বাবার  বাড়িতে আসে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির আঙ্গিনায় একটি আম গাছে আম পাড়তে ওঠে। এসময় আম গাছের ডাল ভেঙে ইতি নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।

মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, ‘আম পাড়তে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এটি খবুই দঃখজনক। এই ধরনের ঘটনা সহজে ঘটে না। এই মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে আম গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫