Dhaka ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেশের অবস্থা ভালো না: অলি আহমদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 104

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দেশের অবস্থা ভালো নেই। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তা করছেন সকলে। আমি বেগম খালেদা জিয়াকে বলেছি, কেউ ভিসি হতে চায়, ঢাকা অচল করা হয়। আবার কেউ ভিসিকে সরাতে চায় তাতেও ঢাকার রাস্তা বন্ধ করা হয়। কেউ চাকরি ফেরত পেতে চেয়ে- ঢাকার রাস্তা বন্ধ। কিছু স্বার্থবাদী লোক প্রতিদিন এ ধরনের কিছু দাবি দফার কারণে দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করছে।

রবিবার রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে রোববার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ। তিনি সাড়ে ৮টায় ফিরোজা থেকে বের হন। তাদের মধ্যে ৪৫ মিনিট আলোচনা হয়।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে অলি আহমদ বলেন, সরকার যেভাবে চলছে, এভাবে চলতে পারে না। একটা দোকানও এভাবে চলতে পারে না। প্রত্যেকের জায়গায় একটা নিয়মনীতি মেনে চলতে হবে। কেউ ফ্রি স্টাইলে চলতে পারে না। মন চাইলেই রাস্তায় বসতে পারি না। এক্ষেত্রে সরকারের দায়িত্ব আরো কঠোর হওয়া উচিত। অথচ, সরকার এখানে নরম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টাও সঠিক ভাবে কাজ করছেন না। বিএনপি ও আমার দলের নেতাদের নামে এখনো অনেক মামলা আছে। ৯ মাস হয়ে গেলেও হাসিনার করা মিথ্যা মামলা তুলে নেয়নি অন্তর্বর্তী সরকার।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীলীন সরকার গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা যুক্তিকতাও নেই। যদি প্রয়োজন হয় তাহলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করতে হবে। প্রয়োজনে করিডোর দেব খাদ্য নেওয়ার জন্য। কিন্তু অন্য কিছুর জন্য দিতে পারি না। আমাদের দেশটাকে অন্যকারো কাছে বিক্রি করিনি। আর স্বশস্ত্রবাহিনী ও পুলিশের সাথে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশকে আমরা কারো কাছে লিজ দেইনি। আমরা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছি।

সবশেষে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের অবস্থা ভালো না: অলি আহমদ

প্রকাশের সময় : ১১:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫