সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি ‘ভীষণ কষ্ট হচ্ছে’, অভিষেকেই চার গোল খেয়ে পচেত্তিনো

কানাডা প্রবাসী অধ্যাপক মর্যাদাপূর্ণ আইইইই পুরস্কারের জন্য মনোনীত

মেহেদী হাসান মাসুদ
  • প্রকাশের সময় : ০৭:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 126

কানাডা প্রবাসী বাংলাদেশী অধ্যাপক ড: নাসির উদ্দিন ২০২৫ সালের ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আই.ই.ই.ই) পাওয়ার এবং এনার্জি সোসাইটি কর্তৃক সেরিল ভেইনট ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন পুরস্কারের (২০২৫ ওঊঊঊ চঊঝ ঈুৎরষ ঠবরহড়ঃঃ ঊষবপঃৎড়সবপযধহরপধষ ঊহবৎমু ঈড়হাবৎংরড়হ অধিৎফ) জন্য মনোনীত হয়েছেন।

নাসির উদ্দিনের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে। বাবা আরশেদ আলী মন্ডল। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে নাসির দ্বিতীয়। স্ত্রী ও একমাত্র মেয়ে নিয়ে তিনি কানাডার অন্টারিওর ব্যারি শহরে থাকেন।

অধ্যাপক নাসির উদ্দিন মুঠোফোনে বলেন, ‘এটি আমার তথা বাংলাদেশের জন্য একটি বিরল সম্মান।  অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতায় সফল হওয়া খুবই কষ্টসাধ্য। আমার গবেষনায় নিয়জিত ছাত্র ও পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, আমি যেন আমার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।’

ইলেকট্রোমেকানিকেল এনার্জি কনভার্সন সিস্টেমের গবেষনায় অবদানের উপর ভিত্তি করে ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আই.ই.ই.ই) পিইস প্রতি বছর সর্বোচ্চ একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করে থাকেন।

এ বছর ড: নাসিরকে বৈদ্যুতিক মোটরের গতি নিয়ন্ত্রন এবং বায়োবিদ্যুৎ কনভার্সনের সিস্টেমের উপর গবেষনায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ উক্ত মর্যাদা সম্পন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছেন।

গত ১২ই মে ওঊঊঊ চঊঝ সোসাইটির প্রেসিডেন্ট ড: শে বাহরামিরাড এক ই-মেইল বার্তায় ড: নাসিরকে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরস্কারটি গ্রহণ করার জন্য ড: নাসিরকে সস্ত্রীক সোসাইটির পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে।

চলতি বছরের ২৯ জুলাই আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অষ্টিন সিটিতে আই.ই.ই.ই পিস সোসাইটির সাধারণ সভায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার সংক্রান্ত কমিটির চেয়ারপার্সন ড: ড্যান কাবিন পুরস্কারটি ড: নাসিরের হাতে তুলে দিবেন।

ড: নাসির উদ্দিন কানাডা লেকহেড বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বপালন করছেন।

পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে নাসির অত্যন্ত মেধাবী। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিনি ডাবল স্টারমার্ক পেয়ে পাস করেন। পরে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগে। সেখান থেকে ১৯৯৩ সালে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে বুয়েটে তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন।

উল্লেখ্য ড: নাসির উদ্দিন ২০২৩ সালে লেকহেড বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১১ সালে একই বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ গবেষকের স্বীকৃতি পেয়েছিলেন। এ ছাড়া ২০২১ সালে বৈদ্যুতিক মোটরের গতিবেগ নিয়ন্ত্রন এবং অপচয় রোধের কৌশল আবিস্কারের জন্য তাঁকে ‘আই.ই.ই.ই ফেলো’ হিসেবে মনোনীত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কানাডা প্রবাসী অধ্যাপক মর্যাদাপূর্ণ আইইইই পুরস্কারের জন্য মনোনীত

প্রকাশের সময় : ০৭:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫