Dhaka ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৮:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 125

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় ট্রাকের চাপায় জয় শেখ নামে এক কিশোর ভ্যানচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় একই উপজেলার কলিমহর ইউনিয়নের মাসালিয়া গ্রামের কালাম শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়,  জয় শেখ সকালে জীবীকা উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হয়। মহাসড়ক দিয়ে বালিয়াপাড়া এলাকা অতিক্রম করার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্র্শন করে। ট্রাকটি পালিয়ে গেছে। সেটিকে শনাক্ত করা যায়নি। এব্যাপারে মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

প্রকাশের সময় : ০৮:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫