কালুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় তিন কোটি টাকার মালামাল ভস্মিভূত

- প্রকাশের সময় : ০৫:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 123

রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকানের প্রায় তিন কোটি টাকার মালামাল ভস্মিভ‚ত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন হার্ডওয়ার ব্যবসায়ী বছির মাহমুদ ও সোহেল সরদার, পাট ব্যবসায়ী ওয়াজেদ আলী বিশ^াস এবং ভুষিমাল ব্যবসায়ী আবুল কাশেম।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন বছির মাহমুদ সোহেল সরদারের দোকানের মাঝ দিয়ে ধোঁয়া উঠতে দেখে। চোখের পলকে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর জ্ঞান হারিয়ে ফেলেন হার্ডওয়াডর ব্যবসায়ী বছির মাহমুদ। পরে জ্ঞান ফিরলেও তিনি যেন নির্বাক হয়ে গেছেন। তার দোকানের দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওয়াজেদ আলী বিশ^াস জানান, তার ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। পথে বসার উপক্রম হয়েছে। ঋণ করে ব্যবসাটা দাড় করিয়েছিলেন। তার সব শেষ হয়ে গেল। এখন ঋণ শোধ করবেন কীভাবে সেটা ভাবলেই চোখে অন্ধকার দেখছেন।
রতনদিয়া বাজার বণিক সমিতির সহ সভাপতি আলমগীর হোসেন জানান, আগুনে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হলো। তিনি প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আবেদন জানান।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ফায়ার সার্ভিস এবং চন্দনী নদী দুটোই কাছে থাকায় আগুনে ক্ষয়ক্ষতি কম হয়েছে। আর একটু দেরি হলে আরও অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হতো।
কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক জিল্লুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যান। তাদের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন।
























