সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যড. জয়নাল আবেদীন ফারুক বললেন

যত দ্রুত সম্ভব গঠনতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 121

 বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যড. জয়নাল আবেদীন ফারুক বলেছেন, যত দ্রুত সম্ভব গঠনতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। একটি নির্বাচনের জন্য জনগণ ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির ৬২ হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্য বলেন, আপনারা ব্যর্থ হন এটা আমরা চাই না। আমরা চাই, আপনি সফলভাবে একটা নির্বাচন দেন। আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সমর্থন রয়েছে।

জয়নুল আবেদীন ফারুক আরও বলেছেন, শেখ হাসিনা যেদিন চলে গেছে সেদিনই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই আওয়ামী লীগের রাজনীতি দেশে আর হবে এটা আমরা মনে করি না। বিএনপি ফ্যাসিস্টদের বিচার চায় এবং সেই বিচার হবে দৃষ্টান্তমূলক। সেজন্য এ দেশের মানুষের সমর্থন লাগবে, সাহায্য-সহযোগিতা লাগবে। আমরা প্রথম থেকেই বলেছি, সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে। সঙ্গে সঙ্গে নির্বাচনও দিতে হবে। প্রায় ৯ মাস হয়ে গেলো এখনো নির্বাচনের রোডম্যাপ আমরা দেখি না। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে দেশনায়ক তারেক রহমান খুব সহসাই দেশে ফিরে আসবেন। তিনি দেশের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবেন। বিএনপি জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসবে।

অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যড. লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক অ্যড. আসলাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন প্রমুখ। উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি দুলাল চৌধুরী, আব্দুল মালেক খান প্রমুখ।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, অ্যড. জয়নাল আবেদীন ফারুক কুষ্টিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় গোয়ালন্দ মোড়ে পথসভা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যড. জয়নাল আবেদীন ফারুক বললেন

যত দ্রুত সম্ভব গঠনতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন

প্রকাশের সময় : ০২:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫