শাহবাগে ৩ দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা
- প্রকাশের সময় : ০২:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 104
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং আহতদের চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত হওয়া ব্যক্তিরা। আজ রোববার (১১ মে) সকাল থেকেই তারা শাহবাগ মোড়ে বিক্ষোভে বসেন।
আন্দোলনকারীরা বলেন, ‘তারা বলেছেন, শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, আইনের প্রয়োগ ঘটিয়ে দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। রাজপথে অবস্থানকালেই ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে।’
তারা আরও জানান, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি ঘোষণা প্রয়োজন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।’
এর আগে, শনিবার রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, গত বছরের জুলাই-অগাস্টের গণআন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আগামীকাল সোমবার (১২ মে) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
পাশাপাশি, উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই সনদ’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।























