গুরুত্বপূর্ণ সংবাদ:
আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 119
কয়েকদিনের তীব্র আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শনিবার রাতে এ সিদ্ধান্তের কথা জানায় সরকার।
রাতে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
এর আগে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
জানা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার রাত ১০ টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্র-জনতা। শুক্রবারও সারাদিন যমুনার সামনে অবস্থান করে বিকেলে সেখান থেকে ফিরে শাহবাগ ব্লকেড করা হয়। তারপর থেকে শাহবাগেই অবস্থান করছিলেন আন্দোলনকারীরা।
Tag :






















